সাহিত্য সম্পর্কীয় সকল উপাদানের মিলনমেলায় আপনাকে স্বাগতম। বাংলা সাহিত্যের নতুন নতুন সংগ্রহের সাথে আপনাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য আমরা বদ্ধপরিকর।
সোমবার, ১ জুন, ২০২০
যাঁতাকল
শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
বড়লোক-ছোটলোক
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
সলিল স্বপ্নে তুমি
বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯
তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি
তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি
সাইফুল ইসলাম মজুমদার
অামি প্রথম দেখাতেই তোমায় ভালোবাসিনি।
প্রতিদিন একটু একটু করে তোমায় দেখেছি, অার অাঁধটু অাঁধটু করে চিনেছি।
তোমার অধরের রঙের বদলে তার হাসির দিকে দেখেছি, তোমার বাকা ঠোঁট কে ভালোবেসেছি।
বিশ্বাস করো, ব্যাথা পেয়ে কুঁকিয়ে উঠা তোমার কুচকানো মুখ দেখে হাসিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।
তোমার চোখের কালো কাজল খুজিনি কখনো,
দুষ্টুমিতে ভরা চোখের ভাষা বুঝতে চেয়েছি শুধু।
বিশ্বাস করো, কখনো তোমার চৌকোনা করে কাটা ভ্রমর খুজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।
রঙমাখা চেহারার রুপের অাগুনে পুড়িনি কখনো অামি,
খুবই সাধারণ তুমি, অামার কাছে অনেক বেশী দামী।
রুপের জ্বালা কয়দিন থাকে অামায় বলতে পারো ?
রাতের অাধারের ঘুমন্ত তোমায় লাগবে অামার ভালো।
একদিনের এক দ্বিপ্রহরে তোমার রুপে অামি পাগল হইনি।
জেনে রেখো তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।
বাতাশে ভেসে বেড়ানো তোমার এলোচুলে মুগ্ধ হয়েছি,
দূর হতে তাকিয়ে তাতে স্নিগ্ধতা খুঁজেছি।
তেলে মাখা খোপা করা ঘোছানো চুল তো কখনো খুঁজিনি!
বিশ্বাস কর প্রেয়সী তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।
কভু তাকাইনি লোভাতুর দৃষ্টিতে তোমার পুরু বুকে,
করিনি স্পর্শ তোমার কোমর প্রেমাবেগের সুখে।
ভাবিনিকো কখনো তোমার পেটে অাছে কিনা মেদ,
অামার দৃষ্টি করেনি কভু তোমার অাব্রু ভেদ।
মনের সোন্দর্য খুঁজেছি অামি জ্বালময়ী লাবন্য খুঁজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।
রুপ জৌলুসে ঝলসানো প্রেম রুপের সাথেই শেষ হয়,
মনের সাথে মনের মিলন চিরকাল বেঁচে রয়।
তোমার অামার ভালোবাসা এতটা ঠুনকো নয়,
দু-চার দিনের শুকনো বাতাশে তা হয়ে যাবে ক্ষয়।
তোমার অামি মন খুঁজেছি, বহিরাবরণ খুজিনি।
মনে রেখো প্রিয়া তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।।
২০ই জুন, ২০১৯
জামালপুর কমিউটার ট্রেন
রবিবার, ২৬ মে, ২০১৯
বাংলাদেশের সাধারণ মানুষের দুর্ভোগ ও বঙ্গ -বসন্তের সম্ভাবনা
##বাংলাদেশের সাধারণ মানুষের দুর্ভোগ ও বঙ্গ -বসন্তের সম্ভাবনা##
অামি কোন ইতিহাসবিদ নই, নইবা কোন সাংবাদিক বা রাজনৈতিক। দেশের বাকি ৭০ থেকে ৮০ শতাংশ সাধারণ মানুষের একজন।
যখন সাধারণ জনগনের অংশ হিসেবে নিজেকে দাবী করছি, সেহেতু সাধারণ জনগনের সুখ দুঃখ অামাকে নাড়া দেয় একজন সচেতন নাগরিক হিসেবে। অামাদের বাঙাল দেশের ৯৮% বাঙালী, এর মধ্যে ২% বিহারী, চট্রগ্রামের পাহাড়ী উপ-জাতী ও সমতলের সব মিলিয়ে ১৩ টি উপজাতী।
সমস্ত জনসংখ্যার ৭৮.৬% বসবাস করে গ্রামাঞ্চলে। গ্রামের মোট ৬০% জনগন এবং শহরের ১১% জনগন সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। অাজ এই কৃষির সাথে সম্পৃক্ত সমসাময়িক তিনটি ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি।
অামরা সাম্প্রতিক সময়গুলোতে দেখছি যে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা অাত্নহত্যা করছে, কৃষিকাজ বন্ধ করে দিচ্ছে এবং নিজের চাষকৃত ধানে অাগুন দিচ্ছে!! [১] যে মানুষগুলো মাথার ঘাম জমিনে ফেলে টাটকা রোদ মাথায় নিয়ে সোনালী ধান ফলিয়েছে সে মানুষগুলো এমন ধ্বংসাত্নক কাজ কেন করলো বা করছে???
কারন অামরা সকলেই এতদিনে জেনে গেছি, সেটা হলো মূল্য। কারন তাদের কষ্টের মূল্য অামরা সারাদেশের বাকি মানুষরা দিচ্ছি না। তাদের ফলিত ধান কেটে বাড়িতে অানতে যে টাকা লাগবে সেটাই উঠানো যাবে না ধান বিক্রয় করার পর। বাকি রয়েছে মহাজনের ধারের টাকা পরিশোধের চাপ!! অাছে পরিবার নিয়ে বাছার চিন্তা!! অাপনাদের সভ্য সমাজের শিক্ষিত জনগন যেখানে সামান্য প্রেশার নিতে নাকানি চুবানি খায় সেখানে কৃষকদের ধানে অাগুন দেয়া দোষের কিছু নয়!! তারা নিজের হাড় ভেঙে অাপনাকে খাওয়ানোর ব্যাবস্থা করতে যাবে কেন??
অবাক করার বিষয়, তারা সেটা বহু অাগে থেকেই করে অাসছে, কিন্তু এখন অার পারছেনা বলে ধানে অাগুন দিয়েছে৷ শহুরে অান্দোলন কারীদের মতো পরের সম্পদ ধ্বংস করে নয়, নিজের!!
অাজ এ লজ্জা কাদের? অামাদের, যারা অামরা নীতি নির্ধারন করি ও দেশ চালাই। এহেন অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগ একটি মহৎ কাজ করেছে, তাদের সকল কর্মীদের শারিরিক ভাবে দেশের কৃষকদের পাশে দাঁড়াতে বলেছে। এটি নিঃসন্দেহে মহৎ উদ্যোগ, কারন একজন ছাত্র যে, সে টাকা কিংবা ক্ষমতা দিয়ে সাহাজ্য করার সামর্থ রাখে না। শারিরিক ভাবে রাখতে পারে, সেটা একটি ছাত্র সংগঠন করেছে। এ নিয়ে প্রশ্ন তুললে অাপনার মানসিক সমস্যা অাছে!
কিন্তু ফিরে অাসি মূল কথায়, কারন এটা কোন সমাধান ই নয়!! ছাত্ররা এখন ঈদের ছুটিতে নিজের ঘরে না থেকে না হয় পরের ধান কাটলো, কিন্তু তারা সারা বছর পরের কাজ করবে না৷ এটাই স্বাভাবিক!! কিন্তু সারা বছর অামাদের ভাত খেতে হয় এবং কৃষকদের ও তা চাষ করতে হয়। অতএব দরকার স্থায়ী সমাধান!!
সমাধান করতে হলে প্রথমেই সমস্যা নিয়ে ভাবতে হবে, কি কারনে এমনটা হচ্ছে৷ ভোক্তারা ধান খায়না, খায় চাল। চালের দাম সময়ের সাথে সাথে বাড়লেও বাড়েনি ধানের দাম। তাহলে চাল ও ধানের মাঝে যে দামের পার্থক্য সেই টাকা টা যাচ্ছে কোথায়??
হ্যাঁ, সেটা যাচ্ছে মধ্যস্থ ব্যাবসায়ী দের হাতে। তারা চাল এবং ধানের মাঝে দামের সমবন্টনের বদল রেখে দিচ্ছে নিজেদের পকেটে। কিন্তু পকেট তো একা থাকবে না, তার সাফোর্ট দরকার। সেটা দিচ্ছে একটা বড় মাপের রাজনৈতিক মহল। অর্থাৎ, সাধারন ভোক্তা এবং সাধারন কৃষকের সমস্ত দুরঅবস্থার জন্য দায়ী সেই মধ্যস্থ কমিউনিটি। এখন এই চরম সমস্যার সমাধান করতে হলে তাদের হাত ভেঙে দিতে হবে সঠিক ও কার্যকরী নীতির মাধ্যমে নয়তো একটা সময় সব জায়গায় সামঞ্জস্যতার অভাবে বাংলাদেশ অার দেশ থাকবেনা, হয়ে যাবে মৃত্যুপুরি। অার সে মৃত্যুপথের যাত্রি হতে হবে সবাইকে, এমনকি যারা এখন এই অবস্থার জন্য দায়ী তারাও!!
অারেকটা ব্যাপার দুদিন ধরে সংবাদপত্রে দেখছি, যে টাকার অভাবে এক পিতা তার সন্তানদের হত্যা করেছে। এবং নিজেই বলেছে যে অামি ই হত্যা করেছি!! [২]
কি সাংঘাতিক ব্যাপার!!
তৃতীয় নাম্বার ঘটনা, যশোরে ঈদের কাপড় না দিতে পেরে দুই সন্তান ও মা নিজে বিষ খেয়ে অাত্বহত্যা করেছে! [3]
এই ব্যাপারে যদি সেই মা কে ধিক্কার দিতে চান তবে অাগে অামাদের নিজেদের ধিক্কার দিতে হবে। কারন লজ্জা অামাদের অামরা অামাদের জনগনের জন্য নিরাপদ ও মৌলিক চাহিদার যোগান দিতে পারি নি!! পারছিনা!!
একবার ভেবে দেখেছেন দেশ কোথায় গিয়ে দাড়াচ্ছে? হ্যাঁ, ওই যে মৃত্যুপুরীর কথা বল্লাম? তার ই বাস্তবায়ন শুরু হয়ে গেছে!
অতএব, এই বাংলাদেশে অারব বসন্ত শুরু করতে না চাইলে এখনি ব্যাবস্থা গ্রহনের অনুরোধ করছি দ্বায়ীত্বশীল দের। নইলে অাজ পিতা তার সন্তানকে হত্যা করেছে খাবার দিতে না পেরে কাল যে বঙ্গ-বসন্তের সূচনা করার জন্য কেউ নিজের গায়ে অাগুন দেবে না তার নিশ্চয়তা কি?
সাইফুল ইসলাম মজুমদার
যন্ত্রকৌশল ৩০ তম ব্যাচ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
ঘটনাসূত্রঃ
১. https://bit.ly/2woPlW6
২. https://bit.ly/2EyV2p1
৩. https://bit.ly/2MciFKw
তারিখঃ ২৮/০৫/২০১৯
বুধবার, ২২ মে, ২০১৯
রাগের ভাগ
ললাট ভরা নীলের রেখা
জমাট বাঁধা ঠোঁট,
এলোকেশের ভরা জোয়ারে
চোখ বেঁধেছে জোট।
অভিমানের ভরা মনে, কিসের এত রাগ?
ইচ্ছে হলে দিতে পার, অামায় একটু ভাগ!! 😄
২২/০৫/২০১৯
শুক্রবার, ১৭ মে, ২০১৯
The Ways Of Think And Act
সোমবার, ৮ এপ্রিল, ২০১৯
Sleep sleep sleep
Sleep sleep sleep
Sleep In in the dark
Sleep sleep sleep
The dream will come as spark
Sleep sleep sleep
Keep a fresh brain,
I will come at the mid-night
I will raise you and take you to the Love rain
Shaiful islam majumder
KNI Hall,DUET
8/04/19
বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯
প্রেয়সী
প্রেয়সী
সাইফুল ইসলাম মজুমদার
অামি চেয়েছি তুমি খুবই সাধারন কেউ হও
যে ঘুছিয়ে কথা বলতে জানে না,
যে মুখ লুকিয়ে কাঁদতে জানে,
কিন্তু হাসিগুলোকে অাড়াল করতে পারনা!!
অতি সাধারন হবে তোমার ভঙ্গিমা
থাকবেনা কোন মিথ্যে অহমিকার দামামা,
সময়ের স্রোতে গা ভাসানো মানুষের কাতারে থাকবেনা তুমি।
বিশ্বাস কর, থাকতে পারো তুমি চক্ষু বুজে,
হাজার ক্রোশ দূর থেকেও অামি
নেবো তোমায় খুঁজে।
অামি চেয়েছি তুমি নির্ভেজাল হও
তোমার কষ্টগুলো অামাকেও দিবে খানিকটা,
অামি চাই অামায় কেউ বুঝুক,
খোলস ছাড়িয়ে কুসুম টা
অার অামায় ভালোবাসুক পুরোটা।
অামি চাইনা তুমি নানান ক্ষনে
হারিয়ে থাকো হাজারো অাবরনে,
অামি চাই কেউ একজনকে
যে খুব শাড়ি পড়তে ভালোবাসে,
যে কালো চুল ছড়িয়ে দিয়ে মুক্তোর হাসি হাসে
তোমার জন্য অানবো চুপি চুপি,
নীল শাড়ি অার নীল কাঁচের চুড়ি!
হালকা দামের ঘাঢ় রঙের
পরবে তুমি শাড়ি,
তোমার কপালের নীল টিপের চোঁয়ায়
অামি স্বপ্নসাগর দেব পাড়ি।
খুব সাধারন হবে তোমার ইচ্ছে গুলো!
এক ঠোঙা বাদাম তুমি অাঁজলা পুরে,
নিবে হাসি মুখে,
অামাদের ভালোবাসা হবে শর্তহীন,
দেখবো তবে কে অামাদের রুখে!
খুবই সাদামাটা হবে তুমি,
গাঢ় লাল লিপস্টিক থাকবে ঠোঁটে
পাঁয়ে থাকবে একলা একা পায়েল!
বিশ্বাস কর, মেকাপহীন তোমার রুপে
অামি হবো ঘায়েল।
একটু করে রাগ করবে একটু অভিমান,
অাসবো কাছে যখন অামি শুনবো কথার বান।
কথা তোমার শেষ হবে, মুখে থাকবে রাগের রেশ।
বলবো অামি, অাছি অামি তোমায় নিয়ে বেশ!
চোঁখ লুকিয়ে হাসবে তুমি, ভাঙবে মান ক্ষন
সার্থকতায় পাবে অামার অালতো অালিঙ্গন!!
তেমার প্রতিটা নিশ্বাসের মানে বুঝে নিবো অামি,
অার তুমি অামার ইশারাগুলোর
সবচেয়ে ভালো অর্থ খুঁজে পাবে।
অতিশয় নির্মল তোমাকে চাই অামি
দিবা-সন্ধা-নিশী
তোমার পুরোটা চাই অামি, অামার প্রেয়সী!!
৪/০৪/২০১৯, মধ্যরাত ২ঃ০০
কাজী নজরুল ইসলাম হল,ডুয়েট
প্রণয়িনী
সাইফুল ইসলাম মজুমদার
অামি নীলাকাশের তারা হতে চেয়েছিনু,
বলেছিলে তুমি অাকাশটা যে তোমার!
অামি একলা দ্বীপে একলা থাকতে চেয়েছিনু,
বাঁধা দিয়ে বলেছিলে যত সব নীল জলরাসি সবি তোমার।
অাজ তুমি অামার হয়েছ বলে তাই লিখছি,
কিচুই নেই অার অাজ অামার হারাবার৷
সকালটায় অামি একলা একা ঘুমুচ্ছিলাম,
অামার অালসে ঘুমে বাধা দিয়ে বল্লে তুমি অার নয়!
"অামার মতো" সকাল টা নষ্ট করে দিলে তুমি,
তাই ভাবছি এমন সৌভাগ্য কয় জনের 😋
জীবনের দ্বিপ্রহরে একলা অামি
যখন খুঁজছি ফিরে কূল
জীবন নদীর দু পারে তুমি
ফুটলে হয়ে ফুল।
অামার একলা একা বিকেল গুলো
তোমার চোঁয়ায় রঙিন হলো,
তোমার অামার মিলন দেখে
গোধূলির ওই সূর্যটাও,
যেন মুখ লুকিয়ে হাসলো।
অামার সকাল গেল, বিকেল গেল সন্ধা হলো পার
ঘরে ফেরার কালে অামার থাকলো খোলা দ্বার
অামার একলা ঘরের একলা রাতি,
জ্বলছে প্রেমের বহ্নি
তুমি এলে ভরালে ঘর, দেখি স্বপ্ন রাশি রাশি
শূন্য ঘর অাজ পূর্ণ হলো, এলো অামার প্রণয়িনী!!
শ্রীবোররা মজুমদার বাড়ী
ফুলগাজী,ফেনী
২১/০৩/২০১৮
শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯
তোমায় ভালোবাসি
অার দেখেছি তোমায়,
অামি বেরিয়েছিলাম অাকাশের নীল
অাবহের খোঁজে,
অবশেষে পেলাম তোমায়!
গেলাম ছুটে সুউচ্ছ শৃঙ্গে,
সাগর-নদী দিলাম পাড়ি
খুজে নিলাম মায়াবতী নীল শাড়ি
দিনের শেষে বন্য -মুক্ত মোন অামার
অাটকালো নীল অাঁচল ফাঁদে
হাতড়ে ফিরি অালো,
কালোর মাঝে নীলাব তোমায়
লাগে ভীষন ভালো।
গধূলী নদীর পার,
তোমার নেশায় মাতাল হবো
হও যদিও তুমি, নীলিম অাঁধার
নীল নাকি বেদনার রঙ!
অামি বলি,
অামার ভালোবাসা যদি হয় নীলাভ্রের মতো বিশাল,
তবে কার সাধ্য?
অামায় নীলকষ্টের ভয় দেখায়?
নীলাভ তোমার হাসি,
নীল রমনি, নীলমনি
অামি তোমায় ভালোবাসি
কাজী নজরুল ইসলাম হল,
ডুয়েট
বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
লালপাড় সাদা শাড়ি
সাইফুল ইসলাম মজুমদার
লাল পাড় সাদা শাড়ি
জড়িয়ে তোমার গায়,
তোমার, অালতা রাঙ্গা পদদ্বয়
ঠাই নিক অামার দুটি পায় 💟
হাঁটি হাঁটি পায় পায় যাব বহুদূর
সময় হবে শান্ত রঙিন
জীবন সুমধুর ❤
দুষ্টু মিষ্টি ঝগড়া হবে
হবে বনাবনি,
দিন শেষে অামি তোমার
তুমি, অামার নীলমনি😘
১৩/১২/২০১৮
ডুয়েট
শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
মেঘলা রাতের ডাক
মেঘলা রাতের ডাক
সাইফুল ইসলাম মজুমদার
এখন সন্ধ্যা পেরিয়ে রাত
অাকাশের নীল রঙ হারিয়ে গেছে মেঘের ওপারে
কালো মেঘ ভেসে বেড়াচ্ছে ঘুর্নির বেগ এ
তারা গুলো মিটি মিটি জ্বলছে
কে যেন অামার কানে প্রণয়ের বানী বলছে।
সন্ধ্যার পর থেকে থেকে মৃদু হাওয়া বইছে,
চারপাশে গাছগাছালি ঝিমিয়ে রয়েছে
যেন তারা কিসের ভজনায় রয়েছে রত
খোলা অাকাশের নিছে দাঁড়িয়ে অামি
কেঁপেছি বার শত,
এ যেন অাজ হীমরাজের দ্বার খুলেছে,
কে যেন অামার কানে কানে বলেছে।
অাকাশের শেষ কোনে একখানি তারা
কালো মেঘের সাথে যেন এদিক ওদিক ছুটছে
অান্ধকারের মাঝে যেন স্বপ্ন দেখছি অামি
দাঁড়িয়ে তুমি পাশে, হাতে ধরা হাত
এমনভাবে থাক যদি প্রিয়া সাথে মোর তবে
থাকবেনা কবু ব্যাথা অার রবে না কোন অবসাদ।
শির শির শিহরন পশমের গায়
অালোয় অাঁধারে হয়েছে মিতালী,
মেঘের গুঞ্জনে ফিরে দেখি বার বার
অামার চারপাশ, হয়তোবা তুমি
অামারি পাশে রয়েছো দাঁড়িয়ে ঠায়।
অবণত দৃষ্টি শূন্য ফিরে প্রতিবার
অনূভূতিতে হয়তোবা তুমি করছো রাজ
হয়তোবা দূরে থেকে তুলছো স্বপ্নে মোর প্রেমের অাওয়াজ।
মেঘের চিৎকার অার তোমার অারাধনা
অাজ হয়েছে একাকার,
একবার দেখো ডেকে প্রিয়া বাতাসে সওয়ার হয়ে,
ফিরে অাসবো অাবার।
১২ই অক্টোবর, ২০১৮
Translate
কোন ধরনের লেখা পড়বেন?
- ইতিহাস (1)
- ছড়া (6)
- ছোট গল্প (6)
- দর্শন (1)
- প্রবন্ধ (2)
- প্রেম কাব্য (11)
- বিদ্রোহী কবিতা (12)
- রহস্য উপন্যাস (1)
- শুধুই কবিতা (23)
- সাংস্কৃতিক প্রতিবেদন (5)
- Philosophy (2)


