প্রেম কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রেম কাব্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২০ জুন, ২০১৯

তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি

তোমায় প্রথম দেখায় ভালোবাসিনি
       সাইফুল ইসলাম মজুমদার

অামি প্রথম দেখাতেই তোমায় ভালোবাসিনি।
প্রতিদিন একটু একটু করে তোমায় দেখেছি, অার অাঁধটু অাঁধটু করে চিনেছি।
তোমার অধরের রঙের বদলে তার হাসির দিকে দেখেছি, তোমার বাকা ঠোঁট কে ভালোবেসেছি।
বিশ্বাস করো, ব্যাথা পেয়ে কুঁকিয়ে উঠা তোমার কুচকানো মুখ দেখে হাসিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

তোমার চোখের কালো কাজল খুজিনি কখনো,
দুষ্টুমিতে ভরা চোখের ভাষা বুঝতে চেয়েছি শুধু।
বিশ্বাস করো, কখনো তোমার চৌকোনা করে কাটা ভ্রমর খুজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

রঙমাখা চেহারার রুপের অাগুনে পুড়িনি কখনো অামি,
খুবই সাধারণ তুমি, অামার কাছে অনেক বেশী দামী।
রুপের জ্বালা কয়দিন থাকে অামায় বলতে পারো ?
রাতের অাধারের ঘুমন্ত তোমায় লাগবে অামার ভালো।
একদিনের এক দ্বিপ্রহরে তোমার রুপে অামি পাগল হইনি।
জেনে রেখো তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

বাতাশে ভেসে বেড়ানো তোমার এলোচুলে মুগ্ধ হয়েছি,
দূর হতে তাকিয়ে তাতে  স্নিগ্ধতা খুঁজেছি।
তেলে মাখা খোপা করা ঘোছানো চুল তো কখনো খুঁজিনি!
বিশ্বাস কর প্রেয়সী তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

কভু তাকাইনি লোভাতুর দৃষ্টিতে তোমার পুরু বুকে,
করিনি স্পর্শ তোমার কোমর প্রেমাবেগের সুখে।
ভাবিনিকো কখনো তোমার পেটে অাছে কিনা মেদ,
অামার দৃষ্টি করেনি কভু তোমার অাব্রু ভেদ।
মনের সোন্দর্য খুঁজেছি অামি জ্বালময়ী লাবন্য খুঁজিনি,
কারন তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।

রুপ জৌলুসে ঝলসানো প্রেম রুপের সাথেই শেষ হয়,
মনের সাথে মনের মিলন চিরকাল বেঁচে রয়।
তোমার অামার ভালোবাসা এতটা ঠুনকো নয়,
দু-চার দিনের শুকনো বাতাশে তা হয়ে যাবে ক্ষয়।
তোমার অামি মন খুঁজেছি, বহিরাবরণ খুজিনি।
মনে রেখো প্রিয়া তোমায় প্রথম দেখায় অামি ভালোবাসিনি।।

২০ই জুন, ২০১৯
জামালপুর কমিউটার ট্রেন

বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

প্রেয়সী

প্রেয়সী
সাইফুল ইসলাম মজুমদার

অামি চেয়েছি তুমি খুবই সাধারন কেউ হও
যে ঘুছিয়ে কথা বলতে জানে না,
যে মুখ লুকিয়ে কাঁদতে জানে,
কিন্তু হাসিগুলোকে অাড়াল করতে পারনা!!

অতি সাধারন হবে তোমার ভঙ্গিমা
থাকবেনা কোন মিথ্যে অহমিকার দামামা,
সময়ের স্রোতে গা ভাসানো মানুষের কাতারে থাকবেনা তুমি।
বিশ্বাস কর,  থাকতে পারো তুমি চক্ষু বুজে,
হাজার ক্রোশ দূর থেকেও অামি
নেবো তোমায় খুঁজে।

অামি চেয়েছি তুমি নির্ভেজাল হও
তোমার কষ্টগুলো অামাকেও দিবে খানিকটা,
অামি চাই অামায় কেউ বুঝুক,
খোলস ছাড়িয়ে কুসুম টা
অার অামায় ভালোবাসুক পুরোটা।

অামি চাইনা তুমি নানান ক্ষনে
হারিয়ে থাকো হাজারো অাবরনে,
অামি চাই কেউ একজনকে
যে খুব শাড়ি পড়তে ভালোবাসে,
যে কালো চুল ছড়িয়ে দিয়ে মুক্তোর হাসি হাসে

তোমার জন্য অানবো চুপি চুপি,
নীল শাড়ি অার নীল কাঁচের চুড়ি!
হালকা দামের ঘাঢ় রঙের
পরবে তুমি শাড়ি,
তোমার কপালের নীল টিপের চোঁয়ায়
অামি স্বপ্নসাগর দেব পাড়ি।

খুব সাধারন হবে তোমার ইচ্ছে গুলো!
এক ঠোঙা বাদাম তুমি অাঁজলা পুরে,
নিবে হাসি মুখে,
অামাদের ভালোবাসা হবে শর্তহীন,
দেখবো তবে কে অামাদের রুখে!

খুবই সাদামাটা হবে তুমি,
গাঢ় লাল লিপস্টিক থাকবে ঠোঁটে
পাঁয়ে থাকবে একলা একা পায়েল!
বিশ্বাস কর, মেকাপহীন তোমার রুপে
অামি হবো ঘায়েল।

একটু করে রাগ করবে একটু অভিমান,
অাসবো কাছে যখন অামি শুনবো কথার বান।
কথা তোমার শেষ হবে, মুখে থাকবে রাগের রেশ।
বলবো অামি, অাছি অামি তোমায় নিয়ে বেশ!
চোঁখ লুকিয়ে হাসবে তুমি, ভাঙবে মান ক্ষন
সার্থকতায় পাবে অামার অালতো অালিঙ্গন!!

তেমার প্রতিটা নিশ্বাসের মানে বুঝে নিবো অামি,
অার তুমি অামার ইশারাগুলোর
সবচেয়ে ভালো অর্থ খুঁজে পাবে।
অতিশয় নির্মল তোমাকে চাই অামি
দিবা-সন্ধা-নিশী
তোমার পুরোটা চাই অামি, অামার প্রেয়সী!!

৪/০৪/২০১৯, মধ্যরাত ২ঃ০০
কাজী নজরুল ইসলাম হল,ডুয়েট

প্রণয়িনী


সাইফুল ইসলাম মজুমদার

অামি নীলাকাশের তারা হতে চেয়েছিনু,
বলেছিলে তুমি অাকাশটা যে তোমার!
অামি একলা দ্বীপে একলা থাকতে চেয়েছিনু,
বাঁধা দিয়ে বলেছিলে যত সব নীল জলরাসি সবি তোমার।
অাজ তুমি অামার হয়েছ বলে তাই লিখছি,
কিচুই নেই অার অাজ অামার হারাবার৷

সকালটায় অামি একলা একা ঘুমুচ্ছিলাম,
অামার অালসে ঘুমে বাধা দিয়ে বল্লে তুমি অার নয়!
"অামার মতো" সকাল টা নষ্ট করে দিলে তুমি,
তাই ভাবছি এমন সৌভাগ্য কয় জনের 😋

জীবনের দ্বিপ্রহরে একলা অামি
যখন খুঁজছি ফিরে কূল
জীবন নদীর দু পারে তুমি
ফুটলে হয়ে ফুল।

অামার একলা একা বিকেল গুলো
তোমার চোঁয়ায় রঙিন হলো,
তোমার অামার মিলন দেখে
গোধূলির ওই সূর্যটাও,
যেন মুখ লুকিয়ে হাসলো।

অামার সকাল গেল, বিকেল গেল সন্ধা হলো পার
ঘরে ফেরার কালে অামার থাকলো খোলা দ্বার
অামার একলা ঘরের একলা রাতি,
জ্বলছে প্রেমের বহ্নি
তুমি এলে ভরালে ঘর, দেখি স্বপ্ন রাশি রাশি
শূন্য ঘর অাজ পূর্ণ হলো, এলো অামার প্রণয়িনী!!

শ্রীবোররা মজুমদার বাড়ী
ফুলগাজী,ফেনী
২১/০৩/২০১৮

শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯

তোমায় ভালোবাসি

অামি সাগরের নীল জলরাশি দেখেছি
অার দেখেছি তোমায়,
অামি বেরিয়েছিলাম অাকাশের নীল
অাবহের খোঁজে,
অবশেষে পেলাম তোমায়!
অাকাশ বাতাশ সাঙ্গ করে
গেলাম ছুটে সুউচ্ছ শৃঙ্গে,
সাগর-নদী দিলাম পাড়ি
খুজে নিলাম মায়াবতী নীল শাড়ি
দিনের শেষে বন্য -মুক্ত মোন অামার
অাটকালো নীল অাঁচল ফাঁদে
অন্ধকারে অামি যখন
হাতড়ে ফিরি অালো,
কালোর মাঝে নীলাব তোমায়
লাগে ভীষন ভালো।
তুমি অামার প্রথম সকাল
গধূলী নদীর পার,
তোমার নেশায় মাতাল হবো
হও যদিও তুমি, নীলিম অাঁধার
লোকে বলে,
নীল নাকি বেদনার রঙ!
অামি বলি,
অামার ভালোবাসা যদি হয় নীলাভ্রের মতো বিশাল,
তবে কার সাধ্য? 
অামায় নীলকষ্টের ভয় দেখায়?
নীল অধর, নীল অাঁখি
নীলাভ তোমার হাসি,
নীল রমনি, নীলমনি
অামি তোমায় ভালোবাসি

১৯/০১/২০১৯
কাজী নজরুল ইসলাম হল,
ডুয়েট

সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

সেদিন বিকেলে

সেদিন বিকেলে
সাইফুল ইসলাম মজুমদার

সেদিন বিকেলে তুমি এসেছিলে
এসেছিলে কাছে অার বেসেছিলে ভালো,
ডুবন্ত রবি ছড়াচ্ছিল মৃদু লাল অালো
সেদিন অামার হাতে হাত রেখে হেটেছিলে।

বাতাস হেলে পড়েছিল তোমার চুলে
তাকিয়েছিলাম অামি দুনিয়াটা ভূলে,
পকেটে রাখা নীল চুড়ি করেছিলাম বার
ডান হাত বাড়িয়ে ফের তাকালে অাবার,
নীল ছুড়ি নীল শাড়ি লেগেছিল বেশ
বিশ্বাস করো অাজো চোখে লেগে অাছে
তারি নেশাতুর রেশ!

এক পায়ে পরা ছিল পায়েল খানি,
তোমার কদমে সেদিন ঝরে পড়েছিল
মোর ছিল যত গ্লানি,
বাকরুদ্ধ নয়নে তাকিয়েছিলাম হায়
মোর পানে চেয়ে ফিরে ফিরে হেসেছিলে
মোর হাতে তুলে দিয়েছিলে খুলে সে পায়েল,
সেই মিষ্টি বিকেলের শেষ বেলায়।

সন্ধ্যা এসেছিলে নেমে তবে অাসেনিকো রাত,
অাবার অাসবে ফিরে সোনালী প্রভাত
অাবার হাটবে দুজন কোন মিষ্টি বিকেল বেলা
বাইবো প্রেমের হৃদে ফের ভালবাসার ভেলা❤

৮/১০/২০১৮

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

দোল দোল

দোল দোল
সাইফুল ইসলাম মজুমদার
দোলে দোল দোল
কে যে হাসে নিরালাতে,
ডুলে ডুলে কেশপাশে
কর্নফুল যুগল।
নাছে নাচে দেখ অাঁখি মেলে,
হাসে ছন্দ, নয় মন্দ
হেলেছে অাকাশ হায়,
মেঘ গর্জন অাজ তোমার পায়
বল বল এ সুধা তব কোথায় পেলে?
মেঘ চন্দে প্রেম নন্দে
মেঘরাযির অাড়ালে রোদ হাসে
মোন দুরন্ত অাজ তারে ভালবেসে
হৃদয় হারিয়ে যায় অাজ তাহারো দেশে!
নীল অাঁখি যেন পাখি
উড়ে বেড়ায় ডানা মেলে
পালক তাহার হয়েছে রঙ্গিন
প্রেমের নীল অাভায়,
বল বল তার প্রেমে কে না হারায়?
অামি বন্দি, চল করি সন্ধি
থেকো পাশে পাশে
নাছ নাছ তালে তালে হেলে দুলে
অামি অাছি যতদিন বাঁচি
বল, হারাবেনা দূরে কবু
  ছিন্ন করে চির প্রেমোপলব্দি!!

সোমবার, ২০ আগস্ট, ২০১৮

লোহিতপ্রেম

              লোহিতপ্রেম
    সাইফুল ইসলাম মজুমদার

কৃষ্ণচূড়ার ডাল অাজ হয়েছে লাল,
ফাগুনের রঙ অাজ তোমায় ছুঁয়েছে।
চারদিকে সাঁঝ সাঁঝ রব,
নির্মল গন্ধে বাতাশের নেশা পেয়েছে
কারন তেমার খোঁপায় অাজ বকুল ফুটেছে!

মৃদু হাওয়ার শিহরনে কেঁপে কেঁপে
তোমার অাঁখিতে হায় পড়ছে পলক। 
তোমার হাতের লাল চুড়ি,
যেন ডাকছে মোরে শুন্যে উড়ি
ফিরে এসে অামি দাড়িয়ে ঠায়, অপলক!

নেশাতুর চোখ অাজ তোমার দেখায়,
ভুলেছে পথ সে, হারিয়েছে মন। 
তোমার গলায় পুঁথির মালা,
দুহাতে প্রেমের থালা
নিজের অজ্ঞাতে হায় মোরে করেছো অাপন।

অাকাশের মেঘ অাজ গিয়াছে সরি,
চন্দ্র-সূর্য দেখছে তোমায় দুচোখ ভরি।
লাল পাড় শাড়ি তুমি জড়িয়েছ গায়,
কপালের লাল টিপ যেন বিকেলের চাঁদ
ভরিয়া উঠেছে এ বসন্তের সন্ধাবেলায়!

জীবনের রঙ অাজ ফুটে উঠেছে, 
বর্ণালী হয়ে ছুটে এসেছে এবেলায়।
তেমার কানের দুলে প্রতিবিম্ব তার,
অালতা রাঙা পায় রুপ ফুটেছে অাবার
ওগো এ বাঁধনহারা রুপ লয়ে তুমি,
প্রিয়া হয়ে উঠেছো মোর সহসায়!

রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

হারিয়ে যাবে?

হারিয়ে যাবে?
সাইফুল ইসলাম মজুমদার

হারিয়ে যাবে?
তবে হারিয়ে যাও,
পিছু ফিরে আর দেখোনা।

নিয়ে যাও সাথে
যত দু:খ কষ্টে ভরা স্বপ্নের ফোয়ারা গুলো,
ভালবাসাহীন রিক্ত হস্ত আর , এক মুঠো বেদনা।

তুমি হীনা বাতাশের গন্ধ শুকে
দিশেহারা হবোনা আর,
দিবা রাত্রি তোমায় নিয়ে স্বপ্ন দেখবোনা
থাকবেনা কোন ভয় আর,
তোমায় হারাবার।

তোমায় নিয়ে শ্রাবনের মেঘ দেখা
আর কভু হবেনাকো,
রাগ ভাঙাতে আর কেউ আসবেনা,
যদি বৃষ্টির জলে না ভেজার ব্যথায়
অভিমান করে থাকো!

পড়ন্ত বিকেলের বাড়ন্ত আঁধারে
তোমার হাতে কেউ সুখ খুঁজবেনা,
ওগো, তোমার র্স্পশে শীহরীত প্রাণে
কেউ আর প্রেম মাগবেনা।

পাখিদের গানে গানে
কিংবা দক্ষিনা হাওয়ায়,
শুনবেনা আর কেউ তোমার সুরের র্মুচনা
তোমার ভালবাসার খেলায় মেতে উঠে
করেছি যে ভূল আমি,
কর মোরে তার র্মাজনা।

সাগরকে দেখে শিখে নেব আমি
বিরহের বেদনা কি করে ভূলতে হয়,
যত ঘুমহীন রাত পুঁজি আমার ,
ঠিক চলে যাবে তোমায় ছাড়া,
শুধু মনে রেখ , সত্যিকারের ভালবাসা চিরকাল বেঁচে রয়।।

১০ই ডিসেম্বর,২০১৭
শ্রীবোররা,ফুলগাজী

বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

অাজ জন্মদিন তোমার

            " অাজ জন্মদিন তোমার "
           সাইফুল ইসলাম মজুমদার

প্রভাতের প্রথম সূর্য কিরন,
তোমার নামে মাখলাম গায়,
তোমার পরশে সিক্ত হলাম,
শীতলা দিনের ভোর বেলায়!
এ প্রান অাজিকে ধন্য অামার,
ওগো অাজ জন্মদিন তোমার!!

এমনি দিনের প্রথম অালোয়
এসেছিলে তুমি ভবে,
প্রথম দিনের প্রথম কান্না তোমার,
হাসি হয়ে চিরকাল রবে!
সবার মুখের হাসি তুমি, এক চিলতে অাশা,
তোমার তরে রেখে গেলাম অাজ,
সাগরসম ভালবাসা!!

তোমার চোখে স্বপ্ন দেখে তোমার,
পিতা, মাতা, ভাই বন্ধু যত,
শুন এই পৃথিবী অাকাশ বাতাশ
তোমার সেবায় রত!!
তোমার সেবায় কন্যা ওরে
সুযোগ যেন হয় অামার,
ভুলোনা ওগো, অাজকে দিনে বলছি তোমায়  নীলমনি,
কারন অাজ জন্মদিন তোমার!!

অাজকের এই দিনে,
সাগরের প্রথম ঢেউ হয়ে অাছড়ে পড়েছিলে এ ধরনীর বুকে,
অাজ অাব্দি অাছো লোনা জল হয়ে,
স্বজনের প্রেমোদ্দলীত চোখে।
একটু ঢেউ হয়ে তবে দোলা দাও
অামার প্রানে,
জীবনসাগরে তোমার সঙ্গী কর মোরে,
সাগরের মত করে নিস্তব্দ কিংবা উত্তাল বানে!

যেদিন এসেছিলে তুমি,
রহস্যভরা প্রেমময় কঠিন দুনিয়ায়,
তোমার অাগমনে হেসেছিল চাঁদ,
হেসেছিলো মেঘ ও অবেলায়!
জেনে রাখ প্রিয়া তুমি পেওনা ভয়,
সুখ কিংবা দু:খে এ ধরনী সদা তোমার সাথে রয়।

ভয় নেই! চলো তুম অাগুনের পথে,
তোমার স্পর্শে অগ্নি হবে জল।
যদি এগিয়ে যাও সত্যের পথে
তবে শুনে রাখ সাফল্য তব তোমার পদে করবে লুটে টলমল।
সফলতার গল্প লিখবো যদি সঙ্গে রাখ মোরে,  যেওনা দূরে
অাজ এটুকু মোর রয়েছে চাওয়ার।
কারন, অাজ জন্ম দিন তোমার!!


লিখা: নেভেম্বর, ২০১৭

রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

তোমার জন্য

              তোমার জন্য
     সাইফুল ইসলাম মজুমদার
         ০৪/১১/২০১৭

সপ্ত অাকাশের সীমানা পেরিয়ে তোমায় চাইবো।
পৃথিবীর শেষ সীমানা মাড়িয়ে ও অামি তোমার রইবো।
স্বপ্নের ঘোরেও তোমার ভালবাসায় শীহরিত হবো,
তোমায় পাওয়ার ইচ্ছে নিয়ে প্রণয়ের গান গাইবো।।

বাতাসের ভেলায় চড়ে অাসবো অামি,
বৃষ্টির জল হয়ে তোমার চোঁয়া নিবো।
সূর্যের কিরন হয়ে অালো ছড়াবো অামি, বল
কোন সকালে, তোমার মিলনে অামি অাসবো??

কোকিলের নৃত্য হয়ে তোমার মন দোলাবো,
তীব্র নেশা ধরা সুরে তোমায় গান শোনাবো।
বসন্তের গোলাফ হয়ে অমি ফুটবো তামার জন্য।
তোমার জন্য হবো প্রেমিক পুরুষ,
অামি হবো তোমার জন্য বন্য।

ভোরের অালো হয়ে জ্বলবো অামি,
সূর্যের কিরন হয়ে স্পর্শ করবো তোমার দুষ্টু অাঁখি।
তোমার অাকাশে উড়বো শোনো,
তোমার ভালবাসা এ বুকে রাখি।।

তোমার জন্য অামার অামি,
তোমার জন্য যত অাশা।
তুমিই একমাত্র ললনা শুন,
পেতে অামার ভালবাসা।।

রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৫

গান-১৫০২ (প্রেমচরণ)

  ১৫০২-  প্রেমচরণ
   সাইফুল ইসলাম মজুমদার

তোমার পানে চেয়ে আছি,
ওগো তুমি ললনা।
তুমি যে প্রানেরও পায়রা মোর,
তুমি রুপের ঝর্ণা।।

ওগো তুমি কোন ঘরবাসিনী,
তোমার ঠিকানা, আমারে বলনা।

যখন তুমি চেয়ে থাক দূর দিগন্তে,
তোমার আঁখির আলোয় আমার
হৃদয় হয় আলোকিত।
ও ও ও তোমার দোল দোল কেশেরও মায়ায়,
আমি হই পুলকিত।।

সকাল সন্ধায়,  আঁধার নিলীমায়
আমার আঁখি ডোরে তোমার বদন বুঝি হাসে,
আজি বুঝেছি আমি আমার মন বুজি,
আমার অঘোচরে তোমাকে ভালবাসে!!!

২২/০২/২০১৫
উৎসর্গ- মোসাম্মৎ সানজিদা